বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ঘর পেল প্রতিবন্ধী আইয়ুব
বার্তা বাজারসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর জন্মসূত্রে শারিরিক প্রতিবন্ধী আইয়ুব খাঁ (৬০) ওরফে পাগলা আইয়ুবকে নতুন ঘর উপহার দিয়েছে মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি।
আইয়ুব একই উপজেলার পশ্চিম রাজৈর মধ্যপাড়া গ্রামের মৃত রত্তন খাঁ’র প্রথম স্ত্রীর একমাত্র ছেলে। ওই প্রতিবন্ধীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন কমিটির আহবায়ক সাউথ আফ্রিকা প্রবাসী সুমন ফকিরের পিতা তৈয়ব ফকির। এসময় কমিটির যুগ্ন-আহবায়ক ইতালি প্রবাসী রোমান আকনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওই প্রতিবন্ধী বলেন, আমি খুব খুশি হইছি। দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক।
উল্লেখ্য, ১০ বছর বয়সের সময় মা মারা গেলে আইয়ুবের বাবা দ্বিতীয় বিয়ে করে। বাবা বাড়িতে না থাকলেই অত্যাচার করতো সৎ মা। পরে বাড়ি থেকে বের করে দিলে কখনো রাস্তায় আবার কখনো প্রতিবেশীদের রান্না ঘরে থাকতো আইয়ুব। একপর্যায়ে ছোট একটি হাঁসের ঘরে থাকতে দেয় একই এলাকার চাচাতো বোন কোমেলা বেগম। পশ্চিম রাজৈর মধ্যপাড়ার মসজিদটি ভেঙ্গে উন্নয়ন করা হবে বলে জানতে পারেন তিনি। পরে আশ্রয়দাতা চাচা বোনের ছেলেসহ এলাকাবাসীর সহযোগিতায় পৈতৃক সম্পত্তির ভাগের অংশ বিক্রি করা ৪৮ হাজার টাকা নিজ গ্রামের মসজিদে দান করেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি