করোনায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, রুহুল আলম চৌধুরী সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর-সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন। পরে তার করোনা পজিটিভ আসে। গত ১৩ মার্চ সন্ধায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

শনিবার (২০ মার্চ) আসরের নামাজের পর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর