রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত, খেতে পারছেন না খাবার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তবে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো তার জ্বর কমেনি এবং তিনি খাবার খেতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (২০ মার্চ) সকালে তিনি জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। তিনি খাবারও খেতে পারছেন না।

রিজভীর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর