বিশ্বে করোনা থেকে সুস্থ ৯ কোটি ৯০ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ৯ কোটি ৯০ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ কোটি ৯০ লাখ ২৭ হাজার ১১০ জন।

এছাড়াও এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৩৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৭ লাখ ১২ হাজার ৬২৮ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ২৪ হাজার ৮৮২ জন ও মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ৯৮ জন।

দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৫২৫ জনের ও আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর