সৌদি আরবে ‘হজ ১৪৪২ প্রটোকল’ ঘোষণা করেছে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়।
যেখানে বলা হয়েছে, এ বছর করোনার কারণে হজে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়েসী মানুষেরা অংশ নিতে পারবেন। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না।
সেখানে আরও বলা হয়েছে, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। আর দেশটিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে। সৌদি আরবে আসার পর হজে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। এখানে আবারো পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজ ১৪৪২ হিজরী উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল প্ল্যান অনুযায়ী সকল হাজী সাহেবান এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন এবং সবাইকে একে অন্যের থেকে অন্তত দেড় মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের করে।
বার্তাবাজার/পি