সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলা ও লুটপাটের মূল হোতা ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, শাল্লা উপজেলায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ২২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সন্ধ্যায় গ্রেফতারকৃত ২২ আসামিকে আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে সোপর্দ করা হলে আদালত সবার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই হামলার জন্য হেফাজতের কর্মী-সমর্থকদের দায়ী করা হচ্ছে। হামলায় প্রায় ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
বার্তাবাজার/পি