সুন্দরবনে মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করা হয়েছে। শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়াচর এলাকার ভোলা নদীর চর থেকে শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বাঘটিকে উদ্ধার করা হয়।

রয়েল বেঙ্গল টাইগারটি একটি মাদী বাঘ। লম্বায় ৭ ফুটের ওই প্রাণীটির বয়স আনুমানিক ১৫ বছর।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, মৃত বাঘটির শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এসব কারণে ধারনা করা হচ্ছে ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনীত কারনে মারা যেতে পারে।

তিনি আরও জানান, মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর