কারারক্ষীদের ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় স্থানীয়দের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারি প্রধান কারারক্ষীসহ ৮ জন আহত হয়েছে। হামলার সাথে জড়িত দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় এক সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেনসহ অন্যান্য কারারক্ষীদের উপর হামলা চালায়।

এতে সহকারী কারারক্ষী মামুনসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘন্টা বাজিয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সকল কারারক্ষী একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ২ বহিরাগত হামলাকারীকে আটক করেছে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর