রাস্তা সংস্কারের গর্তে পড়ে প্রাণ গেল ৩ শিশুর
খেলতে গিয়ে রাস্তার সংস্কার কাজের পরে তৈরী হওয়া গর্তে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সদর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার ছেলে হযরত আলী (৭) ও আবির (৫ ) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
জানা যায়, দুপুর থেকেই তারা সবাই নিখোঁজ ছিলেন। বিকেলে বাড়ির পাশে রাস্তা সংস্কারের জন্য মাটি খুঁড়ার ফলে সৃষ্ট গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ওই শিশুদের বাড়ির সামনের রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার সংস্কার কাজে মাটি তোলার পর গর্ত সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বিকেলে ওই তিন শিশু রাস্তার পাশে খেলার সময় সেই গর্তে পড়ে যায়। সেখানে মাটি চাপা পড়ে তারা। পরে বিভিন্ন খানে খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এসজে