পশ্চিমবঙ্গের ভোটের আগে অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিজেপি দলীয় কর্মীদের কিছু খাইয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দখল করার চেষ্টা করতে পারে।
শুক্রবার (১৯ মার্চ) পূর্ব মেদিনীপুর এগরার সভায় এ ধরণের মন্তব্য করেন তিনি।
ইট ইন অ্যাক্রা সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ইলেকশনের আগে বহিরাগতদের দিয়ে ভয় দেখাবে, বুথ দখলের চেষ্টা করবে। ভোট হয়ে যাবার পরে ভোট বাক্স একমাস পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ভোট গণনা হবে মে মাসের ২ তারিখে। কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স লুট করতে না পারে। কুড়ি পঁচিশ মিনিট রাখবেন যদি কেন্দ্রীয় বা রাজ্য পুলিশের কেউ বলে আপনারা চলে যান আমরা দেখে রাখব, মনে রাখবেন ওটা ওদের কাজ না আমাদের কাজ।
একের পর এক নির্বাচনে বিজেপির সাফল্যর পরে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূলসহ বিরোধী দলগুলো। বিরোধীদলগুলো নির্বাচন কমিশনের কাছে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ ফের চালু করার ব্যাপারে বারবার দাবি জানিয়েছেন।
কিন্তু ভোটের আগে বিজেপি ইভিএম চুরি করতে পারে, সেই কথা বলে এক নতুন বিতর্ক উস্কে দিলেন মমতা। রাচি বহিরাগত দুষ্কৃতীকারীদের এনে ভোটের ষড়যন্ত্র হচ্ছে বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর বিরুদ্ধে কিছুদিন আগে সরব হয়েছেন।
কয়দিন আগে পুরুলিয়ায় প্রচারে গিয়ে মুখোমুখি অভিযোগ করেছিলেন ট্রেনে করে রাজ্যে বহিরাগতদের নিয়ে এসে ভোট লুট করার ষড়যন্ত্র হচ্ছে। খোদ রেলমন্ত্রী অফিসারদের থেকে বহিরাগতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেন মমতা।
বার্তাবাজার/ই.এইচ.এম