টাঙ্গাইলে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা

টাঙ্গাইলে পৃথক স্থানে অভিযান চালিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহান না করায় ২৬ জনকে ৪৮’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার, কালিহাতী এবং বাসাইলে এ জরিমানা করা হয়।

বিকালে বাসাইল বাসস্ট্যান্ডে মাক্স না পড়ায় ১৫ জনকে ৩১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর হোসেন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরন এ জরিমানা করেন।

এ দিকে টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকায় ৭ জনকে ১৩’শ টাকা জরিমানা করেছেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

এ ছাড়া একই অভিযোগে কালিহাতীতে ৪ জনকে ৪’শ টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান।

এ সময় বাসাইল থানা এবং টাঙ্গাইল সদর মডেল থানার পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এ ছাড়া প্রায় ৩’শ পথচারীকে মাস্ক বিতরণ করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বার্তা বাজরকে বলেন, ‘বর্তমানে করোনার প্রকোপ হঠাৎ করেই বেড়ে চলেছে। এ সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতি অধিক মনোযোগি হতে হবে। তাই মাক্স ব্যবহারের নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর