তুমি চলে গেছো তাই,
বিকেল গুলো শূন্য হতে থাকে ,
দুপুর গুলো শ্মশানে পুড়তে থাকে ,
সন্ধ্যাগুলো কোন গোরস্থানের মতো স্তব্ধ , অন্ধকার ।
তুমি চলে গেছো তাই ……
শেষ বিকেলের বিরানভূমি ছাই হতে থাকে
শ্রাবন এসে ফিরে ফিরে জায়,
সকাল গুলো মৃত ফ্যাকাশে মলিন হয়ে পরে থাকে ,
চারিদিক শুধু সাদা কাফন পরা লাশ এর আনা গোনা ।
তুমি নেই তাই , সব রঙিন ফুল প্রজাপতি, বসন্তের সবুজ,
নতুন প্রান , আর চোখে পরেনা ,
শিমুল কৃষ্ণচূড়া দেখে অবাক হই ,
আগে কোন দিন দেখেছি বলে মনে হয়না ।
তুমি নেই বলে …… আমার সব কিছুই তুমিময় মৃত্যু।
তোমার চলে যাওয়া শুধু আমায় ঘিরে ,
আমার অতীত বর্তমান আর তোমার কাফনে মোড়ানো
পাথর ধূসর মুখ আমার সমগ্র পৃথিবী জুড়ে ।
তুমি নেই বলে ,
আমার সব মৃত আকাশ , সমুদ্র ,
জোসনার বাঁধ ভাঙ্গা জোয়ার আর কথা বলেনা ,
শুধু অন্ধকার আর অন্ধকার আর শুধুই অন্ধকার ,
তুমি চলে গেছো আমার সব স্বপ্ন সুন্দর সব প্রান কে নিয়ে ।
নিঃশ্বাস এর অভাব বোধকরি তুমি ছাড়া,
এ অন্ধকার গ্রহে প্রাণহীন বন্ধনহীন
অনুভূতিহীন ক্ষীণ কঙ্কাল জড় পদার্থ হয়ে আছি ।
তুমি ছাড়া এই স্পর্শহীন আমি নিজের ভেতর
তৈরি হয়েছে এক সুবিশাল ভিন্ন জগত ,
যেখানে কোন জীবন নেই ,
থাকে শুধুই অন্ধকার শূন্যতা ।
বার্তা বাজার/এস.আর