বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতা হাসপাতালে ভর্তি

বিএনপিতে চলছে শোকের সময়। তারা হারিয়েছেন দলের অন্যতম নেতা স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে। এছাড়াও কেন্দ্রের অনেক জনপ্রিয় নেতা এখন হাসপাতালে ভর্তি। এদের মধ্যে আশঙ্কাজনকও আছেন কয়েকজন।

করোনাভাইরাসে আক্রান্তের পাশাপানি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে অনেকেই বেশ গুরুতর অবস্থায় হাসপাতালের বেডে শায়িত আছেন।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও তার স্ত্রী।

এদের মধ্যে সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া হাসপাতালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রেসক্লাবের সামনে আহত হওয়ার ঘটনায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার করোনা পজিটিভ এসেছে তাঁর। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সস্ত্রীক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর