যুক্তরাষ্ট্র পুলিশের বড় পদে বাংলাদেশি ছেলে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ বিভাগের সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের ছেলে রাজুব ভৌমিক। বৃহস্পতিবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকালে পুলিশের সার্জেন্ট পদে দায়িত্ব নিতে শপথ পড়েন তিনি।
নিউইয়র্ক সিটির কুইন্সের পুলিশ একাডেমিতে তার এই পদোন্নতি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ডেরমট শে।
পদোন্নতি পেয়ে তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।
কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন।
ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।
বার্তাবাজার/এসজে