প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় জরিমানা একটি ‘শূকর’!

পার্বত্য বান্দরবানের রোয়াংছড়িতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনা একটি শূকর জরিমানার মাধ্যমে ধামাচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হ্লাথুই প্রু খিয়াং (৫৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ক্যপ্লাং পাড়ায় অভিযান চালিয়ে হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে।

স্থানীয়রা জানান, চলতি মার্চ মাসের ১ তারিখে হাট-বাজারের দিন হওয়ায় ভিকটিমের মা বাজার করতে রোয়াংছড়িতে গেলে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষণের ঘটনা জানাজানি হলে পাড়ার ‘সামাজিক নিয়ম’ অনুযায়ী শূকর দিয়ে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে জরিমানা ও নাম-মাত্র মিমাংসা করে দিয়ে অপরাধীকে ছেড়ে দেয়া হয়।

তারা আরও জানান, ভিকটিম প্রায় ১৫ দিন পল্লীচিকিৎসকের চিকিৎসায় ভালো না হওয়ায় ১৬ মার্চ তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভিকটিম কিশোরী বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবীর জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর