রাজধানী শহর ঢাকার বাতাসে বিপজ্জনক পরিমাণে দুষিত বস্তুকণা পাওয়া গেছে। যার কারণে দূষিত বায়ুর শহরের তালিকায় এখন সারা বিশ্বে শীর্ষে অবস্থান করছে এই শহরটি।
সরকারি ছুটির দিনে শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় ঢাকার বাতাসের দূষণ ৪৬৯ পিএম-২.৫ স্পর্শ করেছে। যারা ফলে এখন ঢাকার চেয়ে এই বেশি কোনো শহরই এই স্কোর করতে পারেনি। এই তথ্য দিয়েছে দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট (একিউআইসিএন)।
সংস্থাটির একটি রিপোর্টে বলা হচ্ছে, আন্তর্জাতিক মান অনুযায়ী বায়ুদূষণের মাত্রা ৩০০ পিএম-২.৫ ছাড়িয়ে গেলে সেই দূষণকে বিপজ্জনক বলা হয়ে থাকে। বাতাসে এই মাত্রার দূষণে যে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। এ সময় কারও বাইরে যাওয়া উচিত নয়।
জানা যায়, সারা বিশ্বের মান অনুযায়ী বাতাসে এম্ন বিপজ্জনক পরিমাণ দূষিত কণা পাওয়া গেলে সেখানে জরুরী স্বাস্থ্য সতর্কতা জারি করার কথা। তবে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কিছু করা হয়নি।
এছাড়া শুধু রাজধানী ঢাকা নয়। দেশ হিসেবে দূষিত বায়ূর দেশের তালিকায় সবার শীর্ষে এখন বাংলাদেশের অবস্থান।
সুজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, বাংলাদেশে বায়ুর গড় দূষণ ১৬২ পিএম-২.৫। এরপর রয়েছে পাকিস্তান, তাদের গড় দূষণের মাত্রা ১৫৩ পিএম-২.৫। তৃতীয় স্থানে আছে ভারত, তাদের গড় দূষণের হার ১৪১ পিএম-২.৫।
বার্তাবাজার/এসজে