‘ইসলাম একটি শান্তির ও সহনীয় ধর্ম’

ইসলামকে একটি শান্তির ও সহনীয় ধর্ম উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ইসলামের মান ধরে রাখতে আলেমদেরকে কাজ করে যেতে হবে। সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি ঘরে হামলা মোটেই কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সারা দেশের সহস্রাধিক কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমরা হযরত বেলালের সুরে তেলাওয়াত শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তার মাতৃভাষা আরবীকে খুবই ভালোবাসতেন। আমিও কুরআন ও আরবি ভাষার পাশাপাশি আমার বাংলা ভাষাকে শ্রদ্ধা করি।

অনুষ্ঠান শেষে অতিথি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে পবিত্র গ্রন্থ কুরআন শরীফ উপহার দেন অনুষ্ঠানের আয়োজক ও শায়খ নেছার আহমাদ এবং মিসরের অতিথি শায়েক মাহমুদ তুখী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর