শ্রীপুরে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ২

গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ১৬ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়েরর পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(১৯ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার।

গ্রেপ্তার দুই আসামি হলেন, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে মোঃ সুজন (২৪), অপরজন একই গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৭ মার্চ) ওই গার্মেন্টস কর্মী তার বান্ধবীর ভাড়া বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওইদিন দিবাগত রাত দুইটায় ভাড়া বাড়ির ব্যবস্থাপক বাবুল মিয়াসহ কয়েকজন গার্মেন্টস কর্মীর বান্ধবীকে ঘর থেকে ডেকে তুলেন। ঘুম থেকে উঠার পর গার্মেন্টসকর্মীর বান্ধবীকে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর বান্ধবীর কক্ষে দুজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন ওই গার্মেন্টস কর্মীকে।

গত বৃহস্পতিবার এই ঘটনায় শ্রীপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানিয়েছেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর