রান্না ঘরে আগুন লেগে প্রতিবন্ধীর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো.তৈয়ব আলী নামে(৩০) এক শারীরিক প্রতিবন্ধী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

শুক্রবার(১৯ মার্চ) দুপুরে উপজেলার কেয়াইন ইউািনয়নের ৫ নং ওয়ার্ডের বড়িহাজি গ্রামে এ ঘটনা ঘটে। সে বড়িহাজি গ্রামের মৃত ওহাব আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কেয়াইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শারীরিক প্রতিবন্ধি তৈয়ব আলী আজ সকালে রান্না ঘরে থেকে তার শরীরে আগুন লাগলে মুহুর্তেই পুরো শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে রান্না ঘরেই থাকত বলেও জানান ওই ইউপি সদস্য। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, বিষয়টি এখনো আমাদের কেউ জানায়নি।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর