বরগুনার বেতাগীতে ইউপি নির্বাচন কে কন্দ্র করে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয় প্রায় ১০ জন।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার কালিকাবাড়ি নামক এলাকায় এ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, একই দিন সকালে নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা থেকে নৌপথে লঞ্চে করে বেতাগী আসেন সরিষামুড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরীফ। এ সময়ে তার সমর্থকদের শুভেচ্ছা জানাতে আসায় বাধা দেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে মনোনীত ইমাম হাসান শিপন জোমাদ্দারের সমর্থকরা।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ শরীফকে শুভেচ্ছা জানাতে আসলে তার সমর্থকদের বাধা দিলে এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়। আর এতই প্রায় ১০ জন গুরতর আহত হন।
বেতাগী সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত মালেক মৃধা বলেন, আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম এর মধ্যে কখন যে মারামারি শুরু হলো বুঝেনি।
বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। পুরো এলকা পুলিশ নজরদাড়ি করছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম