হত্যাকাণ্ডের জেরে বাড়ি ঘর লুট, আটক ৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে হত্যাকাণ্ডের জের ধরে ঘরবাড়িতে লুটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ৭ আসামিকে গ্রেফতার করে শুক্রবার (১৯ মার্চ) আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, আজিম মোল্যা (৩৩), আসাদ মোল্যা (৩৫), জাসুদ ফকির (৩০), আক্কেল মোল্যা (৪৫), সামচু মোল্যা (৩৮), শহিদুল মৃধা (৩৮), মিজানুর শেখ (৩৮)।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ (বুধবার) রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে তাকে আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই হত্যাকে কেন্দ্র করে হাসমত গ্রুপের লোকজন প্রতিপক্ষ গ্রুপ জামাল মাতুব্বরের সমর্থকদের বাড়িতে ১৮ মার্চ (বৃহস্পতিবার) ভোরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও গরুসহ যাতীয় মালামাল লুট করে নিয়ে যায়।

লুটের ঘটনায় সরোয়ার শেখ (৮০) বাদি হয়ে ৩০ জনকে আসামি করে শুক্রবার সকালে বোয়ালমারী থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধন) আইন ২০০১ এর ৪/৫ ধারায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদৎ হোসেন বলেন, লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ৭ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মিয়া রাকিবুল/বার্তবাজারা/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর