সব ধর্মই আল্লাহর সৃষ্টি, বাড়াবাড়ি উচিৎ নয়: ডা. জাফরুল্লাহ

সব ধর্মকেই খোদা সৃষ্টি করেছেন তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে সবার প্রতি অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা সম্পূর্ণ অনুচিত বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সারা দেশের সহস্রাধিক কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমরা হযরত বেলালের সুরে তেলাওয়াত শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তার মাতৃভাষা আরবীকে খুবই ভালোবাসতেন। আমিও কুরআন ও আরবি ভাষার পাশাপাশি আমার বাংলা ভাষাকে শ্রদ্ধা করি।

অনুষ্ঠান শেষে অতিথি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে পবিত্র গ্রন্থ কুরআন শরীফ উপহার দেন অনুষ্ঠানের আয়োজক ও শায়খ নেছার আহমাদ এবং মিসরের অতিথি শায়েক মাহমুদ তুখী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর