নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের কৃতী সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের দাফন নিজ গ্রামেই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বিকালে গ্রামের বাড়িতে তার ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশেই দাফন করা হয়।
এর আগে দুপুর ৩টার দিকে হেলিকপ্টার করে মওদুদ আহমদের মরদেহ কবিরহাট কলেজ প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
কবিরহাট সরকারি কলেজ মাঠে জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বার্তাবাজার/এসজে