সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

গত ১৭ই মার্চ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ও সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড নামক স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম মুরাদ, হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু কায়সার ব্যাপারী, বাংগরা থানা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোহম্মদ আবদুল্লাহ্ নজরুল, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মাস্টার ও যুগ্ম আহবায়ক আমানুল্লাহ আমান।

এছাড়াও কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর