শাল্লায় দাঙ্গার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ মান্নান চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জুয়েল দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবির প্রমুখ।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি