দেশে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ । মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমিত রোগী পাওয়ার পর থেকে ক্রমেই বাড়তে শুরু করেছিল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
সর্বশেষ শীত মৌসুমে করোনার দাপট দেশে কিছু কমে আসলেও গ্রীষ্মের আগমনী বার্তা আসার সাথে সাথে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
রাজধানীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ২৭৫টি বেড নির্ধারিত আছে। এ হাসপাতালে গতকাল ৩৪১ জন করোনা রোগী ভর্তি ছিরেন। অর্থাৎ এ হাসপাতালে এখন বেডের তুলনায় ২৪ শতাংশ বেশি রোগী ভর্তি আছে।
এ হাসপাতালের ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) একটিও খালি নেই। শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নয়, এখন করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর ৯১ শতাংশ বেডে রোগী ভর্তি আছে।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সরকারি-বেসরকারি মিলিয়ে করোনা হাসপাতালগুলোয় ৫১ শতাংশ রোগী বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকায় কোভিড রোগীদের জন্য সরকারি-বেসরকারি ১৯টি নির্ধারিত হাসপাতাল আছে। এসব হাসপাতালে ৩২১৫টি সাধারণ বেড আছে। এর মধ্যে ১৮০৯ টিতে রোগী ভর্তি আছে।
হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড মাত্র ৮০টি খালি আছে। এর মধ্যে সরকারি হাসপাতালে খালি আছে মাত্র ২৯টি আইসিইউ বেড। আর কুর্মিটোলা ও মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে একটি বেডও খালি নেই।
অথচ দুই সপ্তাহ আগেও পরিস্থিতি এমন ছিল না। গত ৫ মার্চ হাসপাতালগুলোয় ১০৯৭ জন করোনা রোগী ভর্তি ছিল। বৃহস্পতিবার তা বেড়ে ১৮০৯ জনে দাঁড়ায়।
বার্তাবাজার/এসজে