নওগাঁর ধামইরহাটের বাজার বনিক সমিতির আয়োজনে ব্যবসায়ীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ঐতিহাসিক আলতাদিঘীর পাড়ে প্রায় ৪ শত ব্যবসায়ীদের দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মুকিত কল্লোল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আবদুল মমিন, ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, বণিক সমিতির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, আলহাজ্ব সামসুজ্জোহা হাকিম, আলহাজ্ব মাহবুব আলম বাবু, আলহাজ্ব আবু হানিফ, আলহাজ্ব মোফাজ্জল হক সরকার,আলহাজ্ব সাইফুল ইসলাম প্রমুখ।
পরে জুমার নামাজ শেষে ব্যবসায়ী ও অতিথিরা মিলে বনভোজন অনুষ্ঠিত হয়।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি