ডিএমপির ডিসি ও এসি পদমর্যাদার চার কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম কে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহিন ফরাজীকে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগিশেন বিভাগের সহকারী পুলিশ কমিশনার জয়ীতা দাসকে লজিস্টিকস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

১৮ মার্চ, ২০২১ ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর