ডোবায় হাত-পা ধুয়ে বাড়ি ফেরা হলো না শিশু ফাতেমার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা বেগম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নোয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

ফাতেমা বেগম নোয়াহাটি গ্রামের তারু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে শিশু ফাতেমা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পাশের একটি ডোবায় যায়। এ সময় ডোবায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ ময়নাতদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর