বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্রায় ৪০টি মসজিদের শুক্রবার (১৯মার্চ) জুম্মার নামাজের পর দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাননের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি মসজিদে একযোগে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়ার মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড.সাইফুজ্জামান শিখর এমপি মহদয়ের নির্দেশে দারিয়াপুর ইউনিয়নের প্রতিটি মসজিদে জুম্মার নামাজের পর দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর