যুবলীগ সভাপতির নেতৃত্বে শাল্লায় হিন্দুদের বাড়ীতে হামলা!
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও লুটতরাজের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় যুবলীগ সভাপতি স্বাধীঊন মিয়া। এই অভিযোগে তাকে প্রধান আসামি করে শাল্লা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযুক্ত স্বাধীন মিয়ার স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা কেরামত আলী। জেলার দিরাই থানাধীন সরমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার স্বাধীন মিয়ার বাড়ি একই ইউনিয়নের নাচনী গ্রামে। ।
হামলার ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর স্বাধীনকে প্রধান আসামি করে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাল্লা থানায় একটি মামলা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। মামলার বাদী চেয়ারম্যানের বাড়ি হামলার ঘটনা ঘটা গ্রাম নোয়াগাও-এ।
মামলার বাদিসহ ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, স্বাধীন মিয়াসহ হামলায় অংশ নেয়া ৫০ জনের নাম উল্লেখ করে শাল্লা থানায় মামলা দায়ের করার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রম হলেও মূলহোতাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় দু’টি মামলা হয়েছে। । ২৪ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে