মোদি বিরোধী বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসা থেকে বিরত রাখতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করছে দেশের ইসলামী দলগুলো।

শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজ আদায়ের পর তারা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সেখানে নরেন্দ্র মোদিকে দেশে আসতে দেওয়া হবে না বলেও তারা ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে বংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর