মাদারীপুরের শিবচরে আগুনে তিনটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
শুক্রবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার কুদ্দুস বেপারির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এর আগে পরিবারটি গত ২০১৭ সালে একই উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা এলাকা থেকে নদী ভাঙ্গনের কবলে পরে বসত ভিটা হারিয়ে বর্তমানে মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার খাজনা নিয়ে বসতি স্থাপন করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, কুদ্দুস বেপারীর বাড়ির লোকজন প্রতিদিনের ন্যায় চরাঞ্চলে কাজের উদ্দেশ্যে বের হয়। পরে সকাল নয়টার দিকে বসত ঘরে বারান্দা হতে হটাৎ অগ্নিকান্ড শুরু হয়। এসময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে থাকে। পরে শিবচর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার ষ্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে কুদ্দুস বেপারী ২ টি বসত ঘর, রান্না ঘরসহ সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেহ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ভুক্কভোগী কুদ্দুস বেপারী বলেন,”এমনিতে গত তিন বছর আগে পদ্মা আমাগো সব কিছু কেড়ে নেয়। আজ আমার যা কিছু ছিলো সব শেষ হয়ে গেলো। এখন ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো? কি করবো জানিনা।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি