সাতক্ষীরার কলারোয়ার সংবাদকর্মী ফিরোজ জোয়ারদ্দার (৩০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সংবাদকর্মী ফিরোজ জোয়ারদ্দার (ইসমাইল হোসেন) সাতক্ষীরার কলারোয়া পৌরসভা সদরের গদখালি গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানা পুলিশ বলছে, নিহত ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়ায় ফিরছিলেন। বেলা ১টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা কবলে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে, মৃত্যুর ১ ঘন্টা আগে সামাজিক যোগাযোগ ম্যাধমে সকলের জুম্মার নামাজ আদায় করার আহবান জানান। পরে তার নিজের নামাজ আদায় করার সৌভাগ্য হলো না।
বার্তাবাজার/পি