লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজের পুকুরের পানিতে ডুবে লিমন মিয়া(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৯ মার্চ) দুপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু বরণ করে শিশুটি। মৃত শিশুটি আদিতমারীর বসুনিয়া পাড়া গ্রামের আরিফুল ইসলাম এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পরে যায় শিশু লিমন। তাৎক্ষণিকভাবে তার চাচারাসহ কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন ও তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি