পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মাইসা মনি (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইসা মনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের জাকির হোসেনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর বেলা বাড়ির উঠানে খেলাধুলা করা অবস্থায় বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/হৃ.আর