গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বােমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রাম থেকে উদ্ধার করা হয়।
এসআই জহির রায়হান বার্তা বাজারকে জানান, কাষ্টদহ গ্রামে একটি বােমা পড়ে আছে এমন সংবাদ পেয়ে সেখানে গিয়ে পানি ও বালি ভর্তি বালতিতে করে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে বস্তুটি পরীক্ষার পর বলা যাবে সেটি বােমা, না অন্য কিছু।
কাউকে ভয়ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে কে বা কাহারা এটা রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর