সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র পরিষদ পাবনা জেলা শাখার উদ্দ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের পাবনা প্রেসক্লাবের সম্মুখে এই প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ জেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনা ঘটেছে।
এসময় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠনের সদস্য সৈরভ দাস, সংগঠনের জেলার সভাপতি কমল সরকার, সহ-সভাপতি উজ্জল গৌশ্বমী, যুগ্ন সাধারণ সম্পাদক নিরব ঘোষ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ফেসবুকে একজনের একটি কথার জন্য পুরো গ্রামে হামলা করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উচ্ছেদ করছে তারা। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম কিন্তু এটা কোন ধরনের ধর্মপ্রচার করা হলো। আমরা এই দেশে সকলে মিলে বসবাস করছি। অস্প্রদায়িক দেশের নাগরিক আমরা।
কিন্তু প্রতিবছর কোন না কোন স্থানে এই ধরনরে ঘটনা ঘটছেই।
দেশের সকল রাজনৈতিক আন্দোলনসহ সকল প্রগতিশীল আন্দোলনে আমরা দেশের জন্য কাজ করছি। তবু কেন আমরা এই ধরনরে হামলার শিকার হচ্ছি। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর