সংখ্যালঘুদের ওপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: তথ্যমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।

তথ্যমন্ত্রী বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও যারা এই হামলার সাথে জড়িত তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর