মওদুদকে হারিয়ে ‘অভিভাবক’ শূন্যতা অনুভব করছি: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দেশের খ্যাতনামা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদকে অভিভাবক আখ্যা দিয়ে তার এই মৃত্যুতে ‘অভিভাবক’ শূন্যতা অনুভব করছি।

ব্যারিস্টার মওদুদ আহমদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন কিংবদন্তি। তার দীর্ঘ জীবনে তিনি অনেক পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রতিটি পরিবর্তনেই তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মওদুদের ২য় জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ ছিলেন আমাদের অভিভাবক। তিনি শুধু রাজনীতিবীদি ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি। আজকে আপনারা সবাই দেখছেন এই বরেণ্য ব্যক্তি ও কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এসেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল,ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর