মৌলবাদীদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে: হানিফ

দেশে ধর্মীয় উসকানি দিয়ে যাতে কারও ওপর হামলা না হয় এবং কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, এ দেশ মৌলবাদীদের হাতে জিম্মি হওয়ার জন্য স্বাধীন করা হয়নি। যে দেশে ধর্মীয় উসকানি দিয়ে মানুষের ওপর হামলা হয়, এমন দেশ আমরা চাইনি। মৌলবাদী আচরণ বরদাশত করা হবে না।

শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর পুরান ঢাকায় হিন্দু আশ্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এছাড়াও সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন হানিফ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর