টেকনাফে ৯০ হাজার ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ আটক-৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০হাজার ইয়াবাসহ ৬জন নারী-পুরুষকে আটক করেছে র‍্যাব -১৫। জব্দ করা হয়েছে দেশী ও বিদেশী মুদ্রাসহ একটি মোটর বাইক।

বুধবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মৃত আহমদ হোসনের বাড়ি হতে এসব মাদকসহ তাদের আটক করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ এক বার্তায় ‘বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ধৃতরা হলেন- সদর ইউনিয়নের মৌলভী পাড়ার শহিদুল্লাহর স্ত্রী হামিদা খাতুন (৩০), উত্তর নাজির পাড়ার সাহাব মিয়ার পুত্র নবী হোসেন (৪০), কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/২ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র মোঃ আলম (৩৭), মৌলভী পাড়ার মৃত আহমদ হোছনের পুত্র ছানা উল্লাহ (২০), আব্দুল্লাহ (২৫), সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহমদের পুত্র কামাল হোসেন (৩০)।

মিডিয়া কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং মৌলভী পাড়া মৃত আহমদ হোসনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় বাড়ি থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ৯০হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ৪লাখ টাকা, ১হাজার ৪৩১আমেরিকান ডলার, সৌদি ৫৬ রিয়ালসহ ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এসময় একই এলাকার মৃত আহমদ হোসনের পুত্র শহিদুল্লাহ (৩০), সাবরাং লেজির পাড়ার মোজাফরের পুত্র হেলাল (৩০) এবং একই ইউনিয়নের পানছড়ি পাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আলম (৩০) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ৩জনকে পলাতক আসামী করে পর জব্দকৃত মাদক, মুদ্রা ও মোটর সাইকেলসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এবং পলাতক আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর