আজ জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর শেষ দিন

জয়পুরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে (কাশেম ময়দান) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিচারক মন্ডলীর সদস্যরা অনুষ্ঠিত আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিন জনকে বিজয়ী ঘোষনা করবেন এবং তাদের হাতে পুরষ্কার তুলে দিবেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটির উদ্যোগে ‘আপনার চোখে বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।

আলোকচিত্রগুলো দেখতে আসা রাশেদুজ্জামান রাশেদ নামের এক দর্শক বার্তা বাজারকে বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে গ্রাম বাংলার ছবি রয়েছে। সেখানে নানান রকমের প্রাকৃতিক পরিবেশের ছবি রয়েছে যা জ্ঞান বিকাশ করে। আর ছবিগুলো দেখে মনে হচ্ছে ছবিগুলো কথা বলছে। খুব ভালো লেগেছে ধন্যবাদ আয়োজকদের।

জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম বার্তা বাজারকে জানান, আজ শুক্রবার সন্ধ্যায় আমাদের আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন। আমরা এই অনুষ্ঠানের মধ্যদিয়ে আমাদের প্রতিভা বিকাশ এবং প্রকাশ করার পাশাপাশি আমরা সেরা ফটোগ্রাফার নির্বাচন করি। আর আমরা চাই আমাদের ছবিগুলো সকলে দেখুক, ভালো বাসুক আর আমাদের উৎসাহ যোগাক। আর এইরকম প্রতিযোগিতা প্রতিটি জেলায় হওয়া প্রয়োজন বলে মনে করেন এই আলোকচিত্রী।

প্রদর্শনীতে দেশের ৬৪ জেলার ফটোগ্রাফারদের দু‘শ ছবি স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর