নৌকার প্রার্থীর অকথ্যভাষায় গালিগালাজ, ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

নোয়াখালীর হাতিয়ায় নিজের প্রতিপক্ষ এক চেয়ারম্যান প্রার্থীকে অকাথ্য ভাষায় গালি ও হুমকি দেওয়া বক্তব্য মহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। নৌকার মনোনয়ন পাওয়ার পর নিজের প্রচারণা করতে গিয়ে অন্যকে কটাক্ষ করে মাইকে এই বক্তব্য দেন উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) জাহাজমারা বাজারে এক সভায় ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তব্যের পর তাঁর সমর্থকরা নিজস্ব ফেইজবুক ফেইজে ভিডিওটি শেয়ার করলে মহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নৌকার প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন তাঁর প্রতি পক্ষ চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাছুম বিল্লাকে উদ্দেশ্য করে অকাথ্য ভাষায় কিছু গালি দিয়ে বলেন, তুই জাইল্লার পোলা, তোর বাবা জিবদ্দশাই আমার পায়ে ধরেছে তিনবার, তোরে ধরামু ৭বার , আমি এই দেশে কি রাজনীতি তোর আমলে করি নি? আমি রাজনীতি করি আজ ২৬ বছর! তোর বয়সের সমান আমার রাজনীতি, তুই আইছত আমার সাথে বেলকি বাজী করতি ( আবার গালি)।

এক মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে পুরোটাই ছিল প্রতিপক্ষকে গালি ও হুমকি দেওয়া বক্তব্য। সোশাল মিডিয়ায় বক্তব্যটি ভাইরাল হওয়ার পর অসংখ্য লোকজন এই বক্তব্যের সমালোচনা করে কমেন্টস করেন। এর মধ্যে রাসেল সিকদার নামে একজন কমেন্টস করেছেন, জাহাজমারাবাসিকে বলতে চাই আপনারা যারা ওনার কাছের লোক ওনাকে চিকিৎসার জন্য পাগলা গারদে পাঠান”, ফজলুল হক নামে এক প্রধান শিক্ষক কমেন্টস করেন যে, “একজন প্রার্থীর ভাষা এই রকম হতে পারে না”।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীর গালি দেওয়া ভিডিও সম্পর্কে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো: ইউছুফ জানান, তিনি গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোন ভাবে কাম্য নয়, এর সাথে হাতিয়ার সর্বস্তরের মানুষের মান সম্মান জড়িত, এই বক্তব্যের পর অনেকে তাকে প্রত্যাখান করছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাছুম বিল্লাহ বার্তা বাজারকে বলেন, তিনি আমাকে গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা রাজনীতির শিষ্ট্রাচারের মধ্যে পড়ে না। আমাকে সামাজিকভাবে ছোট করার জন্য তিনি এই ভাষায় বক্তব্য দিয়েছে।

এই ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম সিরাজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্ঠা করলে তাঁর মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতিয়ায় ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১ এপ্রিল হাতিয়ায় সাধারন ব্যালেটের মাধ্যমে ভোটগ্রহনের দিন ধার্য করা হয়েছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর