আবারো সুনামগঞ্জে মহাসমাবেশের ডাক হেফাজতের

সম্প্রতি হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকদের হামলা লুটপাট ও ভাংচুরে ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে রেশ কাটতে না কাটতেই আবারো সুনামগঞ্জে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজত।

আগামী ২১ মার্চ সুনামগঞ্জের জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে সমাবেশ হবে।

মামুনুলের অনুসারীদের তাণ্ডবে এখনো আতঙ্কিত রয়েছে হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামবাসী। তাদের নিরাপত্তাও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ গ্রামে অস্থায়ী র‍্যাব ও পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। তার মাঝেই হেফাজতের আবারো মহাসমাবেশের ডাক দেওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা হচ্ছে।

এদিকে, হেফাজতের সমাবেশের পোস্টারে জামালগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতির নাম ব্যবহার করা হয়েছে। তবে সভাপতির অভিযোগ এটা তাকে না জানিয়ে করা হয়েছে। সেজন্য তিনি বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে থানায় একটি জিডি করেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা ১৭ মার্চ বুধবার নোয়াগাঁও গ্রামের ৮৮ টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করেছে। এসময় গ্রামের ৫ টি মন্দির ভাংচুর করা হয়। এর আগে সুনামগঞ্জে ১৫ মার্চ হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য দিয়েছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর