আবারও ফ্রান্সে লকডাউন

মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাব শুরু হয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। দেশটিতে সংক্রমণ রোধে আবারো একমাসের লকডাউন জারি করেছে দেশটি।

শুক্রবার (১৯ মার্চ) থেকে এই লকডাউন কার্যকর হবে দেশটির রাজধানী প্যারিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায়।

দ্য গার্ডিয়ানের এক খবরে বলেছে, বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এ আদেশ জানি করেন।

বিবৃতিতে তিনি জানান, মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলমান রয়েছে দেশে। যত নতুন রোগী পাওয়া যাচ্ছে তার ৭৫ শতাংশই ব্রিটেনে আবিষ্কৃত করোনার ধরণে আক্রান্ত। এখন অতিরিক্ত রোগীর চাপ রয়েছে ফ্রান্সের হাসপাতালগুলোর আইসিইউ-তে। প্যারিসের প্রতি ১ লাখ বাসিন্দার ৪০০ জন ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে। এই মহামারি আরও খারাপ দিকে মোড় নিচ্ছে। এখন এই সংক্রমণকে রোধ করা আমাদের দায়িত্ব।

তিনি আরও জানান, বৃহস্পতিবার নতুন করে ৩৫ হাজার মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। যা দ্বিতীয় ঢেউ চলার সময় সর্বোচ্চ ছিলো। ভাইরাসটি ছড়িয়ে পড়া থামাতে সবাইকে ১ মাস লকডাউনে থাকতে হবে।

নতুন লকডাউনের নিয়ম অনুযায়ী, লকডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বইয়ের দোকান খোলা রাখা যাবে এবং স্কুল খোলা থাকবে। তবে সেলুন, কাপড়ের দোকান এবং আসবাবপত্রের দোকান বন্ধ থাকবে। সেই সাথে লকডাউনের সময় বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর