করোনায় স্থগিত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

ভারতের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু করোনার কারণে সিরিজটি স্থগিত হয়েছে।

ভারতে ফের করোনার সংক্রমণ বাড়ছে। যদিও কোভিড প্রটোকল মেনেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের পরিস্থিতির অবনতি হওয়ায় সিরিজটি স্থগিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আফগানিস্তান সিরিজের সূচি আবার করতে হবে। কবে করা হবে এবং কতদিনের সফর হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আগামী ২১ মার্চ একমাত্র চারদিনের ম্যাচটি হওয়ার কথা ছিল। এরপর পাঁচটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭, ২৯ ও ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর