আইপিএলে খেলা ক্রিকেটারদের বাদ দিয়ে দ.আফ্রিকার দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া ক্রিকেটাররা টি-টোয়েন্টি দলে জায়গা পায়নি।

তাদেরকে বাদ দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডে দলে আছেন তারা। প্রথমবারের মত দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার উইহান লুব্বে এবং পেসার লিজাড উইলিয়ামস।

তবে লুব্বেকে টি-টোয়েন্টির জন্য দলে নেওয়া হয়েছে। উইলিয়ামসকে দুই ফরম্যাটের দলই জায়গা দেওয়া হয়েছে। দুই ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে দুইদল।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, বিউরান হ্যান্ডরিকস, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, এনরিখ নরকিয়া, আন্দিলে ফেহলুকায়ো, রসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, লুথো সিপামলা, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, জন-জন স্মাটস, উইয়ান মুলদার, সিসান্দা মাগালা, কাইল ভেরেইন্নে, ড্যারিন ডুপাভিলন, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), রিজা হ্যান্ডরিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, রসি ফন ডার ডুসেন, বিয়র্ন ফরচুন, বিউরান হ্যান্ডরিকস, জানেমান মালান, তাবরেইজ শামসি, লুথো সিপামলা, কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক), পিট ফন বিলন, সিসান্দা মাগালা, ডোয়াইন প্রিটোরিয়াস, মিগায়েল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, উইহান লুব্বে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর