উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড। এসি মিলানের মাঠ সান সিরোতে তাদেরকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। যার ফলে নিজেদের মাঠে সুবিধা ছিল ইতালির ক্লাবটির। গোলশূন্য ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারত এসি মিলান।
কিন্তু তা আর হলো না। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার পল পগবা। সমতায় ফেরাতে লড়াই করতে থাকে মিলান। ৬৫তম মিনিটে মাঠে নামেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
তাতে কাজ হয়নি মিলানের। দলকে জয় এনে দিতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার। এতে শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল এসি মিলান।
বার্তাবাজার/নব