সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত সকালে সড়কে ঝড়লো ৩জনের প্রাণ। শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকায় বিপরীত থেকে আসা ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) ভোরে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বার্তা বাজারকে বলেন, আজ ভোরে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি।
পথে দ্বাউপজেলার দ্বারিয়াপুর এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাক ঐ অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী। উদ্ধার কাজ চলমান রয়েছে।
এম এ মালেক/বার্তাবা্জার/এ.আর